যশোরে বোমা হামলায় এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে সন্ত্রাসীদের বোমা হামলায় সাইফুল ইসলাম ওরফে মুরাদ (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মুরাদ কৃষ্ণবাটি গ্রামের আহম্মদ আলীর ছেলে। গতকাল সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। বোমার স্প্লিন্টারে একই গ্রামের লিপি বেগম নামের অপর এক গৃহিণী আহত হয়েছেন। লিপিকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে শামীম (২২) নামের এক যুবককে আটক করেছে বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, গতকাল সোমবার রাতে মুরাদকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। বোমার আঘাতে মুরাদ ও পথচারী লিপি বেগম গুরুতর জখম হন।