যশোরে বোমা হামলায় পুলিশ ও যুবলীগের চার কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ড এলাকায় গত বুধবার রাতে সন্ত্রাসীরা পুলিশ ও যুবলীগের কর্মীদের লক্ষ্য করে অন্তত ১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানার এক পুলিশ এবং জেলা যুবলীগের চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন।যুবলীগের আহত কর্মীরা হচ্ছেন মনিরুল, মানিক, শিমূল ও বাবুল। তাঁদের বাড়ি শহরের কাজীপাড়া এলাকায়। তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পুলিশের হাবিলদার আফরাফুল ইসলামকে পুলিশ লাইন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।