যশোরে ভারতীয় ভিসা আবেদন গ্রহণ আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার সকাল আটটায় যশোরে ভারতীয় ভিসা আবেদন গ্রহণ শুরু হচ্ছে। সপ্তাহ খানেক পর ভিসা বিতরণ কার্যক্রমও শুরু হবে। শহরের খুলনা বাসস্ট্যান্ডের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় কেন্দ্র স্থাপন করে এ কার্যক্রম শুরু হচ্ছে। এ কেন্দ্রে ইউক্যাশের মাধ্যমে ভিসা আবেদনের টাকা জমা দেওয়া যাবে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খুলনা শাখার প্রধান মানিক চক্রবর্তী বলেন, টুরিস্ট ভিসার আবেদনের ক্ষেত্রে ই-টোকেন দরকার হবে। তবে ৬৫ বছরের ওপরের নাগরিকদের ক্ষেত্রে ই-টোকেন লাগবে না। এ ছাড়া চিকিৎসা, ব্যবসা, সাংবাদিক, ছাত্র বা অন্য কোনো ভিসার ক্ষেত্রে ই-টোকেনের দরকার হবে না। সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত ভিসা আবেদন জমা নেওয়া হবে। শুধু চিকিৎসা ভিসার ক্ষেত্রে সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত জমা নেওয়া হবে।