যশোরে ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জিলা স্কুল মাঠে আজ শুক্রবার এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব হচ্ছে। এই উৎসবে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও যশোরের ১২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধিত এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। উদ্বোধন করবেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমীরুল আলম খান। উৎসবে অংশ নেবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিদেরা। অনুষ্ঠানে থাকছে লিখিত পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন।