যশোরে মন্দিরের বেদি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার কাঁঠালতলা সর্বজনীন কালীমন্দিরে পূজার বেদি ভাঙচুর ও একই মন্দিরের ৩৩ শতাংশ জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার যশোর শহরের দড়াটানা মোড়ে এ মানববন্ধন হয়।পূজা উদ্যাপন পরিষদের যশোর জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এতে সনাতন ধর্ম সংঘ, কাঁঠালতলা কালীমন্দিরের পরিচালনা কমিটিসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে কাঁঠালতলা সর্বজনীন কালীমন্দিরের পক্ষ থেকে জমির বন্দোবস্ত বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মন্দিরের নামে বরাদ্দ করা কাঁঠালতলা মৌজার ৩৩ শতাংশ জমি ১৯৭৯ সালে অবৈধভাবে স্থানীয় আক্কেল আলীর নামে বন্দোবস্ত দেওয়া হয়। সেই সময় আক্কেল আলী ও হজরত আলী ছয় শতাংশ জমি মন্দিরের জন্য রেখে বাকি অংশ দখল করে নেন। গত ১০ মার্চ সকালে দখলকারীদের সঙ্গে মন্দির কমিটির সংঘর্ষ হয়। এরপর রাতে মন্দিরের পূজার বেদি ভাঙচুর করা হয়। এ ঘটনায় মনিরামপুর থানায় একটি মামলা হয়েছে।