যশোরে মাদকসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ রাইফেল ব্যাটালিয়নের (বিডিআর) একটি দল গতকাল বুধবার যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী তল্লাশিচৌকি এলাকায় অভিযান চালিয়ে ৭২০ বোতল ফেনসিডিল, ৫৫ বোতল ভারতীয় মদ, একটি প্রাইভেট কার ও অর্ধ লাখ টাকাসহ কামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি বেনাপোলের উওর কাগজপুকুর গ্রামে। বিডিআরের বেনাপোল ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা এ বি সিদ্দিক জানান, উদ্ধার করা ফেনসিডিল ও মদের দাম প্রায় সাত লাখ টাকা। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে।