যশোরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং ও নোট-গাইড বই বন্ধ এবং পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক শিক্ষা বাতিলের দাবিতে যশোর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এ মানববন্ধন হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে বক্তারা বলেন, ‘১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি মজিদ খান শিক্ষানীতি বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদানের মিছিলে পুলিশ অতর্কিত গুলি চালায়। গুলিতে শহীদ হন জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালীসহ ১১ জন। সেই শহীদদের আদর্শের শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সরকার হেফাজতে ইসলামের সঙ্গে আপস করে যে সাম্প্রদায়িকতামূলক শিক্ষা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে, তা-ও বাতিলের দাবি জানাচ্ছি।’ বক্তব্য দেন সংগঠনের যশোর জেলা কমিটির আহ্বায়ক উজ্জ্বল বিশ্বাস, যশোর সরকারি এমএম কলেজ শাখার সভাপতি পলাশ পাল, উপশহর ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক শুভ রায়, সোহেল রানা, সোহাগ বিশ্বাস প্রমুখ।