যশোরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মেহেরউল্লাহ নগর রেলস্টেশনে গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি জয়পুরহাট থেকে খুলনার দিকে যাচ্ছিল।

এতে সকাল থেকে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী ও খুলনা-পার্বতীপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর জংশনের স্টেশনমাস্টার মানিক চন্দ্র সরকার। তিনি জানান, আজ সকাল নয়টা থেকে বগি দুটি উদ্ধারের কাজ শুরু হয়েছে।