যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ জন কয়েদি মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ জন কয়েদিকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়। এর মধ্যে অন্তত ২০ জন খুনের দায়ে কারাভোগ করেছেন।যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, কারাবিধি অনুযায়ী ২০ বছরের অধিক সাজাপ্রাপ্ত আসামিকে বিভিন্ন উ ৎ সবে মুক্তি দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের মুক্তি দেওয়া হয়।