যশোরে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৫) খুন হয়েছেন। গতকাল সোমবার যশোর বিমানবন্দর সড়কের মতিউর রহমান বিমানঘাঁটির ফায়ারিং রেঞ্জসংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।লাশের গলায় ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে রাত পৌনে নয়টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের প্যান্টের পকেটে টাকাপয়সা এবং পাশে মুঠোফোন পড়ে ছিল। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।যশোর ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সোয়া আটটার দিকে দুর্বৃত্তরা ওই স্থানে যুবকের গলায় ছুরি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।’