যশোরে যুবককে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের খড়কি এলাকায় সোহেল (২২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশের ভাষ্যমতে, সন্ধ্যায় খড়কি এলাকার একদল সন্ত্রাসী নাজমুলকে এলাকার একটি মোড়ে আটকে রাখে। খবর পেয়ে সোহেল নাজমুলকে উদ্ধার করতে যান। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সোহেলের তলপেট, পিঠ ও ঊরুতে আঘাত করে। এ সময় নাজমুল ইসলামকেও কুপিয়ে জখম করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, স্থানীয় কাসেম ও রিপনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল ও নাজমুলকে কুপিয়ে জখম করে বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।