যশোরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের পুরাতন কসবার নিরিবিলি এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাফর আলী (২৫) নামের যুবলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি পুরাতন কসবা এলাকার আবদুস সামাদের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, জাফর গতকাল সন্ধ্যায় নিরিবিলির একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একজন দূর থেকে তাঁকে ডাক দিয়ে দোকানের পাশে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। তিনি ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন।