যশোরে যুবলীগ নেতাকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় গতকাল রোববার রাতে উপজেলা যুবলীগের এক নেতাকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম কামরুজ্জামান ওরফে রতন (৩৫)। তিনি উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে রতন স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রাজনগর যাচ্ছিলেন। বাক্কুরা খালের সেতুর পাশে পৌঁছালে চার-পাঁচ সন্ত্রাসী দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এর পর সন্ত্রাসীরা তাঁদের দুজনকে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। পরে রতনকে পাশের মাঠে নিয়ে যায় এবং জবাই করে হত্যা করে। জয়নাল একপর্যায়ে পালিয়ে আসেন।