যশোরে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর মতিউর রহমান বিমান ঘাঁটিতে অবতরণের সময় গতকাল সোমবার বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এতে বিমানে থাকা শিক্ষানবিশ একজন পাইলট সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (জেড এল-৩৯) যশোর বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে একজন শিক্ষানবিশ পাইলট আহত হন। পাইলটের নাম জানা যায়নি। বিমানটি কয়েক দিন আগে চট্টগ্রাম থেকে আনা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও বিমানবন্দরের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।