যশোরে রেলস্টেশনে ৩০ তাজা ককটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে ৩০টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাত আড়াইটার দিকে র্যাব-৬এর একটি দল সেখানে অভিযান চালায়। র্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার আব্দুর রাজ্জাক বলেন, গোপন খবরের ভিত্তিতে রেলস্টেশনে গিয়েছিলাম। সেখানে একটি ব্যাগ পড়ে ছিল। ব্যাগের ভেতর থেকে ৩০টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
র্যাব-৬এর স্কোয়াড কমান্ডার আব্দুর রাজ্জাক জানান, নাশকতা সৃষ্টির জন্য কেউ ককটেলগুলো রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ককটেলগুলো র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এসব ককটেল নিষ্ক্রিয় করা হবে।