যশোরে শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের শংকরপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুসহ ১৬ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই রোহিঙ্গারা মিয়ানমার সীমান্ত পার হয়ে কক্সবাজার শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। পরে সেখান থেকে তারা কাজের সন্ধানে যশোর আসে। তাদের যশোরের আমলি আদালত (ক) অঞ্চলে হাজির হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।