যশোরে সাংবাদিক ও সার্কুলেশন ম্যানেজারের ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকার যশোর ব্যুরোপ্রধান প্রদীপ ঘোষ ও আঞ্চলিক সার্কুলেশন ম্যানেজার রাজু আহমেদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার দুপুরে যশোর শহরের বেজপাড়া এলাকার পত্রিকার যশোর কার্যালয়ের সামনে সন্ত্রাসীরা এ হামলা চালায়।প্রদীপ ঘোষ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে রাজু আহমেদ গুরুতর আহত হয়েছেন। যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তাঁর মাথায় অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে।কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের এখনো চিহ্নিত করা যায়নি।