যশোরে সাজাপ্রাপ্ত আসামি দুর্বৃত্তের গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে শহরতলির শেখহাটি তমালতলা এলাকায় একটি সেলুনের মধ্যে দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি করে।নিহত ব্যক্তির নাম আব্বাস আলী (৪০)। তিনি যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। হত্যাসহ বিভিন্ন মামলায় তাঁর ২০ বছর সাজা হয়। এর মধ্যে ১৪ বছর সাজা ভোগ করে সম্প্রতি জামিনে তিনি মুক্তি পান।যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, গতকাল দুপুরে অজ্ঞাত দুর্বৃত্তরা সেলুনে ঢুকে শটগান ও পিস্তল দিয়ে আব্বাস আলীর মাথায় গুলি করে। পরে ওই সেলুন থেকে আব্বাসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে শটগানের চারটি ও পিস্তলের দুটি গুলির খোসা পাওয়া গেছে।