যশোরে সাড়ে চার হাজার মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার সাড়ে চার হাজার নারী, পুরুষ ও শিশুকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। মনিরামপুরের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্যাম্পের মাধ্যমে যুক্তরাষ্ট্র, নেপাল, ইন্দোনেশিয়া ও বাংলাদেশি চিকিৎসকের মাধ্যমে এই সেবা ও বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়। প্যাসিফিক অ্যাঞ্জেল-’১০ শিরোনামে ১২ থেকে ১৭ জুন পর্যন্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ উদ্যোগে এ সেবা দেওয়া হয়। একই কর্মসূচির আওতায় ইঞ্জিনিয়ারিং ক্যাম্পের মাধ্যমে লাউড়ি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো পুনর্নির্মাণ করা হয়েছে।১৬ জুন সেবাক্যাম্পে গিয়ে দেখা যায়, কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু সেবা নেওয়ার অপেক্ষায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। স্বাস্থ্যসেবা পাওয়া খাটুয়া ডাঙ্গা গ্রামের আবদুল আজিজ বলেন, ‘ওষুধ কিনার টাহা নেই। নামকরা ডাক্তাররা আইয়েছে শুনে আসলাম।’