যশোরে সীমানা সম্মেলন শুরু আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভারত-বাংলাদেশ সীমানা সম্মেলন। শহরের আরবপুর এলাকার এলজিইডি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদল গতকাল সোমবার যশোরে পৌঁছেছে। ভারতের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের ভূমি বিভাগের পরিচালক মেজর জেনারেল আর এন ঠাকুর। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আসলাম আলম। এ ছাড়া সম্মেলনে জেলা প্রশাসক নূরুল আমিন ও ভূমি অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।