যশোরে স্বামীকে শ্বাসরোধে হত্যা স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের সিরাজুল (৪০) ইসলামকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ নিহত সিরাজুলের স্ত্রী ডলি খাতুনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ জয়পুরের গ্রামের বাড়ি থেকে সিরাজুলের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও নিহত সিরাজুলের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে উপজেলার জয়পুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে ডলি খাতুনের বিয়ে হয়। পাঁচ বছর পর একই গ্রামের কওছার গাজীর ছেলে নূর ইসলামের সঙ্গে ডলির সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে কয়েকবার গ্রামে সালিস বৈঠক হয়।সিরাজুলের বড় ভাই তোতা হোসেন অভিযোগ করেন, গত বুধবার ইফতারের পর সিরাজুল ও তাঁর স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা হতে দেখেছি। কিন্তু তখন আঁচ করতে পারিনি ভাই খুন হবে।’মনিরামপুর থানার ওসি ছয়রুদ্দীন আহম্মদ বলেন, সিরাজুলকে সম্ভবত শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তদন্ত ছাড়া এ ঘটনার বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।