যশোরে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট ও বেনাপোলের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকেরা। আজ রোববার বেলা একটা থেকে অবরোধ চলছে।
অবরোধের কারণে যশোর-বেনাপোল সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি পণ্যবাহী শত শত ট্রাক ও যাত্রীবাহী বাস সড়কে আটকা পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এলাকাবাসী, বাস শ্রমিকেরা ও পুলিশ জানায়, আজ দুপুরে বেনাপোল বাসস্ট্যান্ড এলাকায় তিন চাকার যানবাহন জেএসের এক চালকের সঙ্গে বাস কাউন্টারের এক কর্মীর মারামারি হয়। এর প্রতিবাদে বাস শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এবং বেনাপোলের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিকেরা সড়কের ওপর আড়াআড়ি বাস রেখে অবরোধ তৈরি করেছেন।
বিষয়টি সুরাহার জন্য বাস শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেছেন যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।