যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার নতুন হাট এলাকায় যশোর-বেনাপোল সড়কে গত শনিবার রাতে বাসের ধাক্কায় একটি যাত্রীবাহী ভ্যানের চার আরোহী নিহত ও দুজন আহত হয়েছে। নিহত এবং আহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য।পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের জামাল হোসেন, স্ত্রী ছেদু বেগম, তাঁদের ছেলে শফিকুল মোড়ল, পুত্রবধূ রহিমা খাতুন এবং নাতনি রিতু ও মীমকে নিয়ে ভ্যানে করে যশোর থেকে বাড়িতে ফিরছিলেন। ভ্যানটি নতুন হাট এলাকার নতুন হাট পাবলিক কলেজের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি রাস্তার পাশের ধানখেতে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই জামাল হোসেন (৪৮), ছেদু বেগম (৪৫), শফিকুল (২৮) ও রিতু (৬) মারা যায়।