যশোরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্থানীয় একজন কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে যশোর-নড়াইল সড়কের দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি যশোরের বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা গৌরকান্তি সিংহ। তিনি চালকের পেছনের আসনে বসা ছিলেন। দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের চালকও গুরুতর আহত হন। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কৃষি কর্মকর্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।