যশোরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গতকাল শুক্রবার দুপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর ও সকালে শহরের বিমানবন্দর সড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের শাহাজান আলীর মেয়ে সাদিয়া (৯), বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামের আরশাদ আলীর স্ত্রী জোহরা বেগম (৬০) ও চৌগাছার আফ্রা গ্রামের সেকেন্দার হোসেনের ছেলে আবদুর রশিদ (৩৫)।
আহত ব্যক্তিদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, দুপুরে ইঞ্জিনচালিত যান নসিমনে করে ১২-১৩ জন খাজুরা এলাকা থেকে যশোর শহরের দিকে আসছিলেন। নসিমনটি বাহাদুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে সাদিয়া ও জোহরা ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে সকালে যশোর শহরের বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হন পথচারী আবদুর রশিদ। যশোর কোতোয়ালি থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।