যশোরে সড়ক বন্ধ করে সাংসদের জনসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের ব্যস্ততম এমকে সড়ক বন্ধ করে চৌরাস্তা মোড়ে গতকাল শনিবার বিকেলে জনসভা করেছেন স্থানীয় সাংসদ খালেদুর রহমান। জনসভার কারণে দড়াটানা, চিত্রা, চৌরাস্তা, সিভিল কোর্টসহ বিভিন্ন মোড়ে পুলিশ ও সাংসদের কর্মীরা ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে দেয়। এতে চরম দুর্ভোগের শিকার হয় যানবাহনের যাত্রী ও পথচারীরা।যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে আয়োজিত জনসভায় খালেদুর রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি আগে বলেছেন, আপনিও যুদ্ধাপরাধীদের বিচার চান। আর এখন বলছেন নিজামী, মুজাহিদ, সাঈদী, কাদের মোল্লাদের মুক্তি চাই। আপনার এ ভণ্ডামি বন্ধ করুন।’রাস্তা বন্ধ করে জনসভা করার বিষয়ে জানতে চাইলে সাংসদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাস্তার ওপর জনসভা করা অন্যায় কিছু নয়। জনতার ঢলে যদি সড়ক বন্ধ হয়ে যায়, তাহলে তো আমার কিছু করার নেই।’