যশোরে হত্যা মামলা, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার সিলুমপুর গ্রামে গত রোববার নির্বাচন-পরবর্তী সহিংসতায় গতকাল সোমবার হত্যা মামলা করা হয়েছে। মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সহিংসতায় নিহত হাসান মণ্ডলের (৪৫) ছেলে আখতারুজ্জামান গতকাল বাঘারপাড়া থানায় মামলাটি করেন। এতে মোট ১৩ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে আছেন: হাসান মণ্ডলের চাচাতো ভাই রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য অহেদ আলী মণ্ডল, ইব্রাহিম মণ্ডল, মোস্তফা মণ্ডল ও ওমেদ মণ্ডল এবং ওমেদ মণ্ডলের ছেলে খায়রুল ইসলাম। এ ছাড়া একই গ্রামের হাফিজুর রহমান ও ফারুক হোসেনসহ আরও ছয়জনকে আসামি করা হয়েছে।