যশোরে হামলার জের ধরে কলেজছাত্রদের সড়ক অবরোধ, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের ছাত্ররা গতকাল সোমবার সকালে যশোর-খুলনা সড়কের বসুন্দিয়া মোড়ে দুই ঘণ্টা অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে। আন্তকলেজ ফুটবল প্রতিযোগিতায় পরাজিত প্রতিদ্বন্দ্বী অভয়নগরের নওয়াপাড়া ডিগ্রি কলেজের ছাত্রদের হামলার ঘটনার জের ধরে তারা এ ভাঙচুর চালায়। ঘটনার বিচারের দাবিতে তারা বিক্ষোভ করে। দুপুরে যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ জানান, যশোর-৪ আসনের স্থানীয় সাংসদ রণজিত্ রায় ঢাকা থেকে ফিরলে ঘটনার বিচার করা হবে বলে ছাত্রদের আশ্বস্ত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।