যশোরে হেরোইন মদসহ বিপুল পরিমাণ মাদক ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের সদর উপজেলার ঝুমঝুমপুরে গতকাল রোববার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া মাদকের মধ্যে আছে মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল ইত্যাদি। এসব মাদকের দাম প্রায় দুই কোটি ৬৭ লাখ টাকা। এ সময় ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল দেওয়ান আলী আকবর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক বিল্লাল হোসেন, যশোর কালেক্টরেটের নির্বাহী হাকিম শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।