যশোরে ১২ দিনব্যাপী বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর টাউন হল ময়দানে গতকাল বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক l প্রথম আলো
যশোর টাউন হল ময়দানে গতকাল বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক l প্রথম আলো

‘চেতনার জাগরণে বই’ প্রতিপাদ্য নিয়ে যশোর টাউন হল মাঠে শুরু হয়েছে ১২ দিনব্যাপী বইমেলা। গতকাল শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারায় রয়েছে। এ দেশের কৃষকসহ সব মানুষের হাতে এখন মোবাইল ফোন রয়েছে। তাঁরা মাসে ৪০০-৫০০ টাকা খরচ করেন; তা-ও স্বজনদের সঙ্গে কম প্রয়োজনীয় কথা বলে। এতেই বোঝা যায় এগিয়ে যাচ্ছে দেশে। অথচ হরতাল-অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে এসব উন্নয়ন বাধাগ্রস্ত করা হচ্ছে।
জেলা প্রশাসক হুমায়ূন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অন্যদের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাস, যুগ্ম সচিব মনজুরুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি প্রমুখ বক্তব্য দেন। মেলায় ৬৮টি স্টল বসেছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে।