যশোরে ১২ হাজার নিষিদ্ধ নোট ও গাইড বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার যশোর শহরের জনতা লাইব্রেরির গুদাম থেকে ১২ হাজার নিষিদ্ধ নোট ও গাইড বই উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে লাইব্রেরি কর্তৃপক্ষকে সর্বোচ্চ শাস্তি হিসেবে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ-উল-মোস্তফা জানান, গত বুধবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) একটি দলের সহযোগিতায় অভিযান চালিয়ে শহরের কাজীপাড়ায় অবস্থিত জনতা লাইব্রেরির গুদাম থেকে ওই সব নোটবই জব্দ করা হয়।এ ব্যাপারে জনতা লাইব্রেরির ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, ‘গত বছরের কিছু বই রয়ে গিয়েছিল। গুদাম থেকে সেই বইগুলোই উদ্ধার করা হয়েছে।’এর আগে গত ২৯ ডিসেম্বর শহরের হাসান বুক ডিপোর গুদাম থেকে ১৩ হাজার নোট ও গাইড বই উদ্ধার এবং চারটি বইয়ের গুদাম সিল করা হয়।