যশোরে ১২৬ ভোটকেন্দ্রের ১০১টি গুরুত্বপূর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের ছয়টি পৌরসভার ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০১টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। নির্বাচনের দিন এসব কেন্দ্রে অতিরিক্ত একজন করে পুলিশ সদস্য থাকবেন। তবে প্রার্থীরা মনে করছেন, একজন করে অতিরিক্ত পুলিশ থাকা নিরাপত্তার জন্য যথেষ্ট নয়।
যশোর, চৌগাছা, মনিরামপুর ও বাঘারপাড়ায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও বাঘারপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় অন্তঃকোন্দলে এসব পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জেলা পুলিশের তথ্যমতে, যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রের মধ্যে ৪২টি, বাঘারপাড়ার নয়টির মধ্যে সাতটি, চৌগাছার ১০টির মধ্যে আটটি, মনিরামপুরে ১২টির মধ্যে ১১টি, কেশবপুরে ১০টির মধ্যে আটটি ও নওয়াপাড়ার ৩০টির মধ্যে ২৫টি কেন্দ্র গুরুত্বপূর্ণ।