যশোরে ১৪টি বন্দুকসহ যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলার চৌগাছা উপজেলা সীমান্তের পুড়াপাড়া গ্রাম থেকে ১৪টি বন্দুকসহ আবদুল বারিক নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটক বারিক চৌগাছার আশসিংড়িপুকুর গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, চৌগাছার দৌলতপুর সীমান্ত দিয়ে ছয়জনের মধ্যে চারজন মাথায় করে ওই বন্দুক নিয়ে পুড়াপাড়া বাজারে আসছেন—এমন খবর ছিল পুলিশের কাছে। পথে ওত পেতে থাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাঁদের ধাওয়া করে। এ সময় অস্ত্রসহ একজনকে আটক করা গেলেও অন্য পাঁচজন পালিয়ে যান।
যশোরের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভারত থেকে বন্দুকগুলো আনা হয়েছে। সন্ত্রাসীরা এ বন্দুক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেয়।