যশোরে ৩০ জনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের নির্বাচনপরবর্তী সহিংস ঘটনার তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশন গতকাল শনিবার যশোরের ৩০ জন নির্যাতিত ব্যক্তির অভিযোগ ও সাক্ষ্য গ্রহণ করেছেন। যশোর সার্কিট হাউসের সভাকক্ষে এ সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য গ্রহণ করেন কমিশনের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ার হোসেন আকন্দ। যশোরের আটটি উপজেলার শতাধিক মানুষ সাক্ষ্য দিতে উপস্থিত হন।কমিশনের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে এ কমিশন গঠন করা হয়েছে। তদন্ত করার জন্য বিভিন্ন জেলার নির্যাতিতদের অভিযোগ ও সাক্ষ্য নেওয়া হচ্ছে। যশোরের শতাধিক ব্যক্তি অভিযোগ জমা দেন। তার মধ্য থেকে ৩০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ পর্যন্ত ২০ জেলায় অভিযোগ ও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।