যশোরে ৮৬ নমুনা পরীক্ষা, ১২ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষায় আরও ১২জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের পাঁচ জেলার মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলার ৬ জন রয়েছে। এ নিয়ে গত দুই দিনে ল্যাবটিতে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ইকবাল কবীর জাহিদ জানান, বুধবার ষষ্ঠ দিনের ৮৬টি নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় ৩৯ জনের নমুনায় ছয়জন, যশোর জেলায় ২৪ জনের নমুনায় দুজন, কুষ্টিয়ায় ১২ জনের নমুনায় দুজন, মেহেরপুরের চারজনের নমুনায় একজন এবং মাগুরায় ৭ জনের নমুনায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে কোডিভ-১৯ পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল নড়াইলে ৫ জন। এদের মধ্যে চারজন চিকিৎসক ছিলেন। এ ছাড়া যশোরে চারজন, কুষ্টিয়ায় দুজন, মাগুরা ও মেহেরপুরে একজন করে করোনা রোগী শনাক্ত হয়।