যাঁর যত বিনিয়োগ উত্তোলন ও অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্ত প্রতিবেদনের আওতায় আসা তিনটি মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের অধীনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের বিনিয়োগ ও অর্থ উত্তোলনের হিসাব এখানে তুলে ধরা হলো। এসব তথ্য ২০১১ সালের ১৫ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী। এ জন্য বেশির ভাগ বিও হিসাব খোলা হয়েছে ২০০৭ সালের শুরু থেকে ২০১০ সালের শুরুতে।১. আহসান ইমাম: বিও হিসাব দুটি (এবি ইনভেস্টমেন্ট ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড), মোট বিনিয়োগ চার কোটি এক লাখ টাকা, উত্তোলন ২৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা, উত্তোলনের পর অবশিষ্ট জমা প্রায় ২৩ কোটি ৭১ লাখ টাকা, অভিযোগ—ওশান কনটেইনার ও আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে আইন লঙ্ঘন।২. মেহজাবীন মোস্তফা ইমাম: বিও হিসাব একটি (সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস), মোট বিনিয়োগ প্রায় ১৪ কোটি টাকা, উত্তোলন প্রায় নয় কোটি ৮৯ লাখ টাকা, উত্তোলনের পর অবশিষ্ট জমা প্রায় নয় কোটি ৩২ লাখ টাকা, অভিযোগ—ওশান কনটেইনারস ও আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে আইন লঙ্ঘন।৩. লুৎফর রহমান: বিও হিসাব একটি (সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস), মোট বিনিয়োগ প্রায় ২৮ কোটি ৪৫ লাখ টাকা, উত্তোলন প্রায় ৪১ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকা, উত্তোলনের পর অবশিষ্ট দুই কোটি ১৯ লাখ টাকা, অভিযোগ—ওশান কনটেইনারের শেয়ার লেনদেনে আইন লঙ্ঘন। ৪. সোমা আলম রহমান: বিও হিসাব দুটি (এবি ইনভেস্টমেন্ট ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস), মোট বিনিয়োগ প্রায় ৩০ কোটি ২১ লাখ টাকা, উত্তোলন প্রায় ৫০ কোটি ৮০ লাখ টাকা, উত্তোলনের পর অবশিষ্ট প্রায় ১৮ কোটি ৭৬ লাখ টাকা। ৫. নিউ ইংল্যান্ড ইক্যুইটি: বিও হিসাব একটি (সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস), মোট বিনিয়োগ প্রায় ৯৩ কোটি টাকা, উত্তোলন ৪৮ কোটি টাকা, উত্তোলনের পর অবশিষ্ট প্রায় ৩৪ কোটি ৪৬ লাখ টাকা।৬. আমজাদ হোসেন ফকির ও রোকসানা আমজাদ: যৌথ নামে দুটি বিও হিসাব (এবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট), মোট বিনিয়োগ: ৮৮ লাখ ৪৯ হাজার টাকা, উত্তোলন প্রায় পাঁচ কোটি ৯৬ লাখ টাকা, উত্তোলনের পর অবশিষ্ট প্রায় চার কোটি ২২ লাখ টাকা, অভিযোগ—বিডি থাইয়ের শেয়ার লেনদেনে আইন লঙ্ঘন।৭. ইয়াকুব আলী খোন্দকার ও সারাহ খোন্দকার: একক ও যৌথ নামে তিনটি বিও হিসাব (প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট), মোট বিনিয়োগ ২৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা, উত্তোলন প্রায় ৬৪ কোটি ৮২ লাখ টাকা, উত্তোলনের পর অবশিষ্ট প্রায় ৮৯ কোটি ৫০ লাখ টাকা, অভিযোগ—বিডি থাইয়ের শেয়ার লেনদেনে আইন লঙ্ঘন। ৮. গোলাম মোস্তফা ও নাসিমা আক্তার: একক ও যৌথ নামে দুটি বিও হিসাব (প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট), মোট বিনিয়োগ প্রায় ৫৩ কোটি ৯৮ লাখ টাকা, উত্তোলন প্রায় ১০৫ কোটি ৭৮ লাখ টাকা, উত্তোলনের পর অবশিষ্ট প্রায় সাত কোটি তিন লাখ টাকা, অভিযোগ—ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি। ৯. মনিরউদ্দিন আহমেদ: বিও হিসাব দুটি (এবি ইনভেস্টমেন্ট ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস), মোট বিনিয়োগ প্রায় সাত কোটি ৪৫ লাখ টাকা, উত্তোলন তিন কোটি ৭৭ লাখ টাকা, উত্তোলনের পর অবশিষ্ট প্রায় ২৩ কোটি ৫২ লাখ টাকা।১০. ডা. এইচ বি এম ইকবাল: বিও হিসাব একটি (প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট), মোট বিনিয়োগ প্রায় ২০ কোটি ৮৩ লাখ টাকা, উত্তোলন ১০ কোটি ৫৩ লাখ টাকা, উত্তোলনের পর অবশিষ্ট প্রায় ২৪ কোটি ৮৫ লাখ টাকা, অভিযোগ—ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার লেনদেনে আইন লঙ্ঘন।১১. মোসাদ্দেক আলী: বিও হিসাব একটি (সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস), মোট বিনিয়োগ প্রায় ১০ কোটি ১৪ লাখ টাকা, উত্তোলন নেই, জমা প্রায় ১০ কোটি ৫৯ লাখ টাকা, অভিযোগ—আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেনে কারসাজি। ১২. ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস: বিও হিসাব একটি (সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস), মোট বিনিয়োগ প্রায় ৪৪ কোটি টাকা, উত্তোলন প্রায় ৫৩ কোটি ৪৬ লাখ টাকা, উত্তোলনের পর অবশিষ্ট জমা প্রায় দুই কোটি টাকা।