প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ায় যাঁরা রাস্তায় এসে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন, তাঁদের আর ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সারা দেশের মতো যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে তাঁদের আইনের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ নেওয়া হবে।
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ গতকাল বুধবার সন্ধ্যায় রাঙ্গুনিয়ার রোয়াজার হাট রাঙ্গুনিয়া ক্লাবমাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র খলিলুল রহমান চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম।