যাঁরা সম্মাননা পেলেন
মুক্তিযুদ্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদানের তৃতীয় পর্বে গতকাল শনিবার ৬১ জনকে সম্মানিত করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ এবং ৫৮ জন ব্যক্তি ও একটি সংগঠনকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন: ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরাল, নেপালের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত গিরিজা প্রসাদ কৈরালার পক্ষে তাঁর মেয়ে সুজাতা কৈরালা, ভারতের সাবেক রাষ্ট্রদূত শশাঙ্ক এস ব্যানার্জি, সাবেক দক্ষিণ ভিয়েতনামের ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের নেতা নুয়েন থি বিন, ভারতের অর্থনীতিবিদ অশোক মিত্র, শিক্ষাবিদ পবিত্র সরকার, সমাজকর্মী নারায়ণ দেশাই, আফজাল হোসাইন, অঞ্জলি লাহিড়ী, ভারতের আলোকচিত্রী ও সমাজকর্মী আহম্মেদ হোসাইন, সাবেক সামরিক কর্মকর্তা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার (অব.) শান্ত সিং মহাবীরচক্র বার, কর্নেল (অব.) অশোক তারা বীরচক্র, ক্যাপ্টেন (অব.) এম এন আর সামন্ত মহাবীরচক্র, সাংস্কৃতিক কর্মী উপেন তরফদার, সাংবাদিক মানস ঘোষ, হিরণ্ময় কার্লেকার, দিলীপ চক্রবর্তী, পংকজ সাহা, সাংবাদিক ও আলোকচিত্রী রবিন সেনগুপ্ত, অধ্যাপক তরুণ সান্যাল, মার্কিন রাজনীতিবিদ ও সমাজকর্মী জোয়ান এ ডাইন ও থমাস এ ডাইন, যুক্তরাজ্যের সাংবাদিক ও লেখক স্যার উইলিয়াম মার্ক টালি, সুইডেনের সাংবাদিক ও টেলিভিশন সমন্বয়ক ভেন স্ট্রমবার্গ, যুক্তরাজ্যের সাংবাদিক অ্যান্থনি লরেন্স ক্লিফটন ও সুইডেনের মানবাধিকার কর্মী লারস লিজনবার্গ। ত্রিপুরার সাবেক উপমন্ত্রী মনসুর আলীর পক্ষে তাঁর ছেলে বাহারুল ইসলাম মজুমদার, ভারতের প্রয়াত সমাজকর্মী গৌরি আইয়ুবের পক্ষে ছেলে পুসান আইয়ুব, ভারতের কবি ও গীতিকার কাইফি আজমির পক্ষে মেয়ে শাবানা আজমি, লেখক ও সাংবাদিক প্রয়াত দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছেলে মেঘেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাজনীতিবিদ প্রয়াত শিবনাথ ব্যানার্জির পক্ষে তাঁর ছেলে জেনান ব্যানার্জি, প্রয়াত সাংবাদিক অনিল ভট্টাচার্যের পক্ষে তাঁর স্ত্রী সুনন্দা ভট্টাচার্য, প্রয়াত ভূপেন দত্ত ভৌমিকের পক্ষে তাঁর ছেলে বিরেট দত্ত ভৌমিক, প্রয়াত চিকিৎসক শিশির কুমার বোসের পক্ষে তাঁর স্ত্রী কৃষ্ণা বোস, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষে তাঁর ছেলে কৃষ্ণারূপ চক্রবর্তী, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) নেতা প্রয়াত নৃপেণ চক্রবর্তীর পক্ষে তাঁর ভাগনি রুপা গাঙ্গুলী, যুক্তরাজ্যের রাজনীতিবিদ প্রয়াত ডোনাল্ড চেসওয়ার্থের পক্ষে মার্ক কিডলে, অস্ট্রেলিয়ার চিকিৎসক প্রয়াত জিওফ্রে ডেভিসের পক্ষে তাঁর ছেলে উইলিয়াম ডেভিস, ভারতের ঔপন্যাসিক, কবি ও সমাজকর্মী প্রয়াত মৈত্রেয়ী দেবীর পক্ষে তাঁর ছেলে প্রিয়দর্শী সেন, ভারতের সমাজকর্মী ও অধ্যাপক বিধু ভূষণ দত্তের পক্ষে তাঁর ছেলে সব্যসাচী দত্ত, ভারতের সেনাবাহিনীর ১৪ গার্ড রেজিমেন্টের শহীদ ল্যান্স নায়েক আলবার্ট এক্কা পরম বীরচক্রের পক্ষে তাঁর স্ত্রী বালামদিন এক্কা, ভারতের সাংবাদিক সন্তোষ কুমার ঘোষের পক্ষে তাঁর মেয়ে কাকলী চক্রবর্তী, ভারতের শিক্ষাবিদ ও সমাজকর্মী ফুলরেণু গুহর পক্ষে তাঁর ভাগনে অমিত রায়, ভারতের সাবেক রাজ্যসভা সদস্য প্রয়াত ভূপেনেশ গুপ্তর পক্ষে অর্ধেন্দু ভূষণ বর্ধন, ভারতের গীতিকার গোবিন্দ হালদারের পক্ষে তাঁর মেয়ে গোপা হালদার দত্ত, ভারতের সমাজকর্মী প্রয়াত কল্পনা দত্ত জোসির পক্ষে পুত্রবধূ মানিনী চ্যাটার্জি, ভারতের সমাজকর্মী মরহুম মওলানা আবদুল লতিফের পক্ষে তাঁর ছেলে মো. সুলতান আহমেদ, ভারতের গীতিকার প্রয়াত গৌরি প্রসন্ন মজুমদারের পক্ষে তাঁর ভাগনি শীলাদিত্ত মজুমদার, ভারতের রাজনীতিবিদ ও অধ্যাপক প্রয়াত দিলীপ মুখার্জির পক্ষে তাঁর মেয়ে শিক্ষা মুখার্জি, ত্রিপুরার সাবেক সমাজকর্মী ও কর্মকর্তা প্রয়াত সন্তোষ মুখার্জির পক্ষে তাঁর ছেলে কল্যাণ মুখার্জি, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার (অব.) প্রয়াত কৈলাশ প্রসাদ পান্ডে মহাবীরচক্রর পক্ষে সরোজ পান্ডে, ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী প্রয়াত জগজীবন রামের পক্ষে তাঁর নাতি আনশুল অভিজিৎ, ভারতের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত চন্দ্র রাজেশ্বর রাওয়ের পক্ষে তাঁর ছেলে অর্ধেন্দু ভূষণ বর্ধন, ভারতের ঐতিহাসিক ও অধ্যাপক প্রয়াত নীহাররঞ্জন রায়ের পক্ষে তাঁর ছেলে প্রণবরঞ্জন রায়, ইতালির সমাজকর্মী ও ধর্মযাজক ফাদার মারিনো রিগনের পক্ষে ফাদার অরদুইনো রসি, মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত ক্যাপ্টেন উইলিয়ামসন এ সাংমার পক্ষে তাঁর স্ত্রী বেটি ডেভিস চেরান মোমিন, ভারতের সাংস্কৃতিক কর্মী প্রয়াত প্রণবেশ সেনের পক্ষে তাঁর ছেলে ইন্দ্রনীল সেন, ভারতের সাবেক মন্ত্রী প্রয়াত ত্রিগুণা সেনের পক্ষে তাঁর মেয়ে সুহূতা ভট্টাচার্য, ভারতের আলোকচিত্রী প্রয়াত অমিয় তরফদারের পক্ষে তাঁর ভাই শেখর তরফদার, ভারতের সাংবাদিক অভীক সরকারের পক্ষে মনিনী চ্যাটার্জি, ভারতীয় সংগঠন বিশ্ব শান্তি পরিষদ ও রমেশ চন্দ্রের পক্ষে তাঁর ছেলে ফিরোজ রমেশ চন্দ্র।