যাওয়া হলো না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করতে বাহরাইন যাওয়ার জন্য গতকাল শুক্রবার সকালে বিমানবন্দরে এসেছিলেন আনোয়ার হোসেন (৩১)। কিন্তু যাওয়া হয়নি তাঁর। উড়োজাহাজে ওঠার আগে বোর্ডিং ব্রিজেই বুকে ব্যথা নিয়ে পড়ে যান তিনি। এরপর হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুজ্জামান বলেন, মিহিন লঙ্কা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বাহরাইনে যাওয়ার কথা ছিল আনোয়ারের। উড়োজাহাজে ওঠার আগ মুহূর্তে বোর্ডিং ব্রিজেই তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে হাসপাতালে পাঠাতে পরামর্শ দেন। তাঁকে উত্তরার একটি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।