যাচাই-বাছাই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। উপজেলা পরিষদের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে গতকাল শনিবার যাচাই-বাছাই কমিটির সভাপতি স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সভাপতিত্বে যাচাই-বাছাই শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ইউএনও ও কমিটির সদস্যসচিব নূর কুতুবুল আলম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার একে সালাউজ্জামান, মুক্তিযোদ্ধার এ কে এম ফজলুল হক প্রমুখ। গতকাল ২৬১ জন মুক্তিযোদ্ধা আবেদনকারীর মধ্যে সাত ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হয়। পরদিন রোববার পৌরসভা ও পাটগ্রাম ইউনিয়ন এবং সোমবার ভাতাপ্রাপ্ত অভিযুক্ত ১০০ জন মুক্তিযোদ্ধার বিষয়ে যাচাই-বাছাই হবে।