যাচাই-বাছাইয়ে এসে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অংশ নিতে এসে গতকাল সোমবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আলাউদ্দিন (৬৫) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলা পরিষদের বারান্দায় অপেক্ষা করার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আলাউদ্দিনের বাড়ি উপজেলার চাঁদপুর গ্রামে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ফুলবাড়িয়া উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চলছিল। এতে অংশ নিতে আসেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন। দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের বারান্দায় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে ভ্যানে করে তাঁকে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়ার ইউএনও লীরা তরফদার বলেন, অসুস্থ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আলাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।