যাচাই স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের কাজ ২৮ মার্চ শুরু হচ্ছে না। এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ না করে চূড়ান্ত তালিকা প্রকাশ না করার বিষয়ে আদালতের দেওয়া রুলের পরিপ্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ২৯তম সভায় আবেদন যাচাই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ মার্চ, ৪ ও ১১ এপ্রিল সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই হওয়ার কথা ছিল। আদালতের নোটিশ পর্যালোচনা করে এ বিষয়ে নতুন তারিখ ঠিক করে পরে জানানো হবে।