যাত্রা উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অশ্লীলতার বিরুদ্ধে নির্মল যাত্রা’—এই স্লোগান সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে আট দিনের শৌখিন যাত্রা উৎসব। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গত সোমবার রাতে শিল্পকলার নিজস্ব মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন বলেন, যাত্রাপালা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী ধারা। বিভিন্ন বিন্যাস ও আঙ্গিকে যুগ যুগ ধরে যাত্রাপালা লোকায়ত জীবনকে আনন্দ দিয়ে আসছে। যাত্রাপালার উদ্বোধনী দিনে ঝিনাইদহ বামনাইল উদয়ন নাট্যগোষ্ঠীর আয়োজনে পরিবেশিত হয় যাত্রা একটি পয়সা। ১৭ জানুয়ারি অনিকেত যাত্রা শিল্পী সংসদের বাংলার মহানায়ক যাত্রাপালা পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হবে এ আয়োজন।