যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরে নির্মাণাধীন ১১টি সরকারি মাধ্যমিক স্কুল ও ছয়টি কলেজের মধ্যে হাজারীবাগে বেগম ফজিলাতুননেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার এই মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবন ও শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস, অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুক প্রমুখ। তথ্য বিবরণী।