যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে অনলাইন সংবাদপত্র হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘কলাপাড়া নিউজ ২৪ ডট কম’। গতকাল রোববার সন্ধ্যায় এই অনলাইন সংবাদপত্রের উদ্বোধন করেন কলাপাড়া নিউজ ২৪ ডটকমের সম্পাদক দেলওয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক এস এম মোশারফ হোসেনসহ মিলন কর্মকার, হুমায়ুন কবির, কলাপাড়ায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় সাংবাদিকেরা। দেলওয়ার হোসেন জানান, বরিশাল বিভাগসহ উপকূলের মানুষের ইতিহাস, ঐতিহ্য, সমস্যা, সম্ভাবনা দেশ-বিদেশের বাংলা ভাষাভাষীদের কাছে তুলে ধরতে কলাপাড়া নিউজ ২৪ ডট কম কাজ করবে। সে ক্ষেত্রে বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দেওয়া হবে।