যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র নির্মাণ ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার লক্ষ্যে গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ম সোসাইটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সকালে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ‘প্রতিচ্ছবি’ নামে এ সংগঠনের যাত্রা ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান শিকদার। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।