যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু হলো। গতকাল শনিবার সকালে শহরের শালবনে মিলন টাওয়ারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত রংপুর মেট্রোপলিটন চেম্বারের আহ্বায়ক রেজাউল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন ও মোস্তফা সরোওয়ার চৌধুরী, চেম্বারের বর্তমান সভাপতি আবুল কাশেম, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা রংপুরের উন্নয়নে বেকারত্ব দূরীকরণ শিল্প স্থাপন ও জঙ্গিবাদ দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।