যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবার সাথে সমৃদ্ধির পথে’ স্লোগান নিয়ে সুনামগঞ্জে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘রেডিও সুনামগঞ্জ’। বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনলাইনভিত্তিক এই বেতারের পরীক্ষামূলক সম্প্রচার শুরু করা হয়। সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লুৎফুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মনিরুল হাসান, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জরুল হক চৌধুরী প্রমুখ।