প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গত শুক্রবার বিকেলে ওমর আজম স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সরদার ওমর আজমের নিজস্ব জমিতে এর নামফলক উন্মোচন করা হয়। এলাকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে ব্যবসায়ী, নিউ ফর্মুলা গাইডের প্রকাশক সরদার ওমর আজমের নামে বিদ্যালয়ের নামফলক উন্মোচন অনুষ্ঠানে উজানচর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ফকির, প্রতিষ্ঠাতা সরদার ওমর আজম, তাঁর বাবা সরদার ইয়াসিন আলী, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, কাজী সিরাজুল ইসলাম কলেজের সহযোগী অধ্যাপক হোসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি