যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জলবায়ু পরিবর্তন রোধে আপনিও অংশ নিন’ এ স্লোগান নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালী কলেজের চার সদস্যের রোভার স্কাউটের একটি দল সাইকেলযোগে ৪০০ কিলোমিটার ভ্রমণের যাত্রা শুরু করেছেন। গত রোববার সকাল ১০টায় কলেজের ক্যাম্পাস থেকে তাঁরা যাত্রা শুরু করে দেশের নয়টি জেলার ৪০০ মাইল ভ্রমণ করে ১৮ মার্চ সিলেটের মাধবকুণ্ডে গিয়ে এ প্রচারাভিযান শেষ করবেন।